Logo

পাক শিবিরের প্রধান কোচ হচ্ছেন শেন ওয়াটসন!

profile picture
জনবাণী ডেস্ক
৯ মার্চ, ২০২৪, ০২:৪৭
পাক শিবিরের প্রধান কোচ হচ্ছেন শেন ওয়াটসন!
ছবি: সংগৃহীত

এমনটাই দাবি করছে দেশটির একাধিক গণমাধ্যম

বিজ্ঞাপন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবে দ্বায়িত্ব পালন করছেন শেন ওয়াটসন। তাছাড়া আইপিএল, মেজর লিগ ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে সাবেক এই অজি তারকার। তবে এবার সুযোগ আসতে পারে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার। পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন শেন ওয়াটসন, এমনটাই দাবি করছে দেশটির একাধিক গণমাধ্যম।

সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াটসনকে প্রস্তাব দেয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই বিষয়ে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বোর্ড প্রধান মহসিন রাজা নাকভি। গুঞ্জন উঠেছে পিএসএলের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বাবর-রিজওয়ানদের প্রধান কোচের দায়িত্বে থাকতে পারেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে পাক প্যাশন এক প্রতিবেদনে জানাচ্ছে, অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ক্রিকেটারের পাশাপাশি নাম এসেছে আরও দু্ই জনের। যেখানে ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামির সাথে আছেন মাইক হেসনও। তারা দুজনও এবারের পিএসএলে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আর যেখানে মেন্টর হিসেবে ভিভ রিচার্ডসকে দেখা যেতে পারে।

এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের আগেই প্রধান কোচ নিয়োগ দিতে মরিয়া পিসিবি। যেখানে ভাবনায় নেওয়া হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও। কারণ এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন নিয়োগ পাওয়া কোচিং স্টাফের।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD