Logo

বিস্ময় বালক এন্ড্রিকের গোলে ব্রাজিলের অধরা জয়

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ২২:২০
বিস্ময় বালক এন্ড্রিকের গোলে ব্রাজিলের অধরা জয়
ছবি: সংগৃহীত

চোটের কারণে মূল দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের বাহিরে

বিজ্ঞাপন

চোটের কারণে মূল দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের বাহিরে। এতটা চাপ নিয়ে যে পরিকল্পনা সাজাতে হবে, সেটা হয়তো আশা করেননি নতুন কোচ দরিভাল। তবু ব্রাজিলের ডাগআউটে নিজের অভিষেকটা বেশ ভালোভাবেই রাঙালেন তিনি।

শনিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ওয়েম্বলিতে ফিফা প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। চার ম্যাচ পর সেলেসাওদের জয়ের উপলক্ষ্য এনে দেন এন্ড্রিক। এই বিস্ময় বালকের গোলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়েম্বলি স্টেডিয়ামে ইতিহাসের কমতি নেই। এবার সেখানে নতুন এক ইতিহাস গড়ে এলেন এন্দ্রিক। মাত্র ১৭ বছর ২৪৬ দিনে গোল করে বিশ্বের অন্যতম বিখ্যাত এই স্টেডিয়ামের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেলেন এই ফরোয়ার্ড। শুধু তা-ই নয়, ব্রাজিলের ইতিহাসেই তিনি চতুর্থ সর্বকনিষ্ঠ গোলদাতা। ১৬ বছর ২৫৭ দিন বয়সে করা পেলের রেকর্ড  এখনো অক্ষুণ্ন আছে। তার ও এন্দ্রিকের মাঝখানে আছেন এদু (১৬ বছর ৩০৬ দিন) ও রোনালদো (১৭ বছর ২২৮)।

এন্ড্রিককে অবশ্য প্রথম একাদশে রাখেননি দরিভাল। ৭১ মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে বিস্ময় বালককে মাঠে নামান নতুন এই কোচ। এর ৯ মিনিটের মাথায় তাকে উল্লাসে ভাসান এন্ড্রিক। অফসাইডের ফাঁদ এড়িয়ে ভিনিসিয়ুসের নেওয়া শট জর্ডান পিকফোর্ড পা বাড়িয়ে ফিরিয়ে দিলেও পাশাপাশি দৌড়ানো এন্ড্রিক সেই বল জালে পাঠাতে মোটেও ভুল করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচ শেষে এন্ড্রিককে নিয়ে দরিভাল বলেন, 'আমি বিশ্বাস করি, এন্দ্রিক যদি তার নিজের মনোবলটা ধরে রাখতে পারে, তাহলে বিশ্ব ফুটবল ও ব্রাজিলের সেরাদের একজন হবে সে। '

এদিকে, জয়ের ফুরফুর মেজাজে থেকে আগামী ২৬ মার্চ স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD