Logo

শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচটি জেতা উচিত: সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৪, ০৭:৪০
শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচটি জেতা উচিত: সাকিব
ছবি: সংগৃহীত

সবসময় দলের জন্য কিভাবে কনট্রিবিউট করা যায় সেই চেষ্টা করেছি

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে গেছে টাইগাররা। সেটাও আবার ৩২৮ রানের অনেক বড় ব্যবধানে। দলের টপঅর্ডার ব্যাটাররা ব্যাট হাতে ছিলেন টালমাটাল, সিলেট টেস্টে এদের কেউই বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় টেস্টে শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামে মাঠে নামবে শান্ত বাহিনী। আর এই টেস্ট দিয়ে দীর্ঘ ৫ মাস পর জাতীয় দলে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাবেক টাইগার এই অধিনায়ক মনে করে শেষ টেস্ট ম্যাচটা জেতা উচিত। বৃহস্পতিবার (২৮ মার্চ) এক অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় লঙ্কানদের সাথে ভালো করা উচিত বলে মনে করে সাকিব বলেন, 'আশা তো সবসময় করি যেন ম্যাচ জিতি। কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করেছি আমাদের জন্য এটা ডিফিকাল্ট। কিন্তু আমি বিশ্বাস করি শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচটি জেতা উচিত।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। চেষ্টা থাকবে দলের হয়ে ভালো করার, 'ব্যক্তিগত  কোনো লক্ষ্য নেই, আমার মনে হয় না যতদিন ধরে ক্রিকেট খেলেছি কোনো সময় আমার ব্যক্তিগত লক্ষ্য কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় দলের জন্য কিভাবে কনট্রিবিউট করা যায় সেই চেষ্টা করেছি।'

একই সাথে সাকিব বেশ উচ্ছ্বসিত গর্বিত টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে, 'দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি অনেক আনন্দিত, একই সাথে গর্বিত।'

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD