Logo

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ৩ বিশ্বরেকর্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ১৮:২০
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের ৩ বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পথে তিনটি বিশ্বরেকর্ড গড়েছে ভারত। ওয়েলিংটনে কিউইদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও তরুণ বৈভব সূর্যবংশী। তাঁদের ঝোড়ো সূচনায় টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ডের খাতায় নাম লেখায় টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন

ম্যাচ শুরু হওয়ার মাত্র ২.২ ওভারেই ৫৩ রান তুলে নেয় ভারত। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দলীয় ৫০ রান করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে আসে দলটি। এরপর মাত্র ৫ ওভারেই স্কোরবোর্ডে ১০০ রান যোগ করে অভিষেক-সূর্যবংশী জুটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর মাধ্যমে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দলীয় ১০০ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫.৩ ওভারে ১০০ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। একই সময়ে ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১০০ রান তুলে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল অস্ট্রেলিয়া। এবার দুই দলকেই পেছনে ফেলল ভারত।

শুধু দ্রুততম দলীয় শতরানই নয়, পাওয়ারপ্লেতেও নতুন রেকর্ড গড়েছে ভারত। ইনিংসের প্রথম ৬ ওভারে ১১৮ রান তোলে দলটি, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। এর আগে ২০২১ সালে সোফিয়ায় সার্বিয়ার বিপক্ষে ১১৬ রান করে এই রেকর্ডের মালিক ছিল রোমানিয়া।

বিজ্ঞাপন

এ ছাড়া দ্রুততম দলীয় ৫০ রান করার রেকর্ডেও পাপুয়া নিউগিনি ও রোমানিয়ার পাশে নাম লিখিয়েছে ভারত। মাত্র ২.২ ওভারে ৫০ রানের মাইলফলক ছুঁয়ে এই কীর্তি গড়ে অভিষেক ও বৈভবের জুটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD