Logo

দুর্নীতি রোধে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিল বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৫, ০৯:০৯
দুর্নীতি রোধে আইসিসির সাবেক কর্মকর্তাকে নিয়োগ দিল বিসিবি
ছবি: সংগৃহীত

বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যায় বিসিবির

বিজ্ঞাপন

বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট দেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকান্ড প্রায় সময়ই দেখা যায়। এসব থামাতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।

শনিবার (০৯ আগস্ট) বিসিবির বোর্ড মিটিং শেষে এই বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায়। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যায় বিসিবির। এ কারণেই তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই বিষয়ে মিঠু বলেছেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’

উল্লেখ্য, মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি–করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD