Logo

বিসিবি নির্বাচনে জয়ী বুলবুল-ফারুকসহ ২৩ জন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১৯:৩৭
বিসিবি নির্বাচনে জয়ী বুলবুল-ফারুকসহ ২৩ জন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নানা জটিলতা ও অনিশ্চয়তা পেরিয়ে শেষ হয়েছে। এই নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, ফারুক আহমেদসহ মোট ২৩ জন প্রার্থী।

বিজ্ঞাপন

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন দুজন করে পরিচালক।

অপরদিকে বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি-১-এ মোট কাউন্সিলর ছিলেন ৭১ জন, যেখানে ১০টি পরিচালক পদের জন্য লড়েছিলেন ১৫ জন প্রার্থী।

বিজ্ঞাপন

এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন- আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস ও শাখাওয়াত হোসেন।

অন্যদিকে ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হয়েছেন ১২ জন পরিচালক। এই আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিজয়ীদের মধ্যে রয়েছেন- ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।

বিজ্ঞাপন

এদিকে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি লড়েছিলেন ক্রিকেট অঙ্গনের আরেক পরিচিত মুখ দেবব্রত পালের সঙ্গে।

এই নির্বাচনের মাধ্যমে বিসিবির পরিচালনা পরিষদে নতুন রূপ পেয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD