সাকিবকে ছাড়িয়ে রেকর্ডের চূড়ায় তাইজুল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। গতকাল সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করার পর আজ সেটি ছাড়িয়ে এককভাবে দেশের সর্বোচ্চ উইকেটশিকারির সিংহাসনে বসলেন তিনি। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ২৪৮ টেস্ট উইকেট।
বিজ্ঞাপন
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিডসহ আয়ারল্যান্ডের সামনে ছুড়ে দেয় ৫০৯ রানের বিশাল লক্ষ্য। ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে সফরকারীরা। ওপেনার অ্যান্ড্রু বালবার্নিকে আউট করেন তাইজুল, আর সেই উইকেটেই ইতিহাসের চূড়ায় ওঠেন এই বাঁহাতি স্পিনার। পরে স্টার্লিংকেও ফিরিয়ে উইকেট সংখ্যা নিয়ে যান ২৪৮–এ।
আরও পড়ুন: নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এর আগে প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল, যা তাকে সাকিবের ২৪৬ উইকেটের রেকর্ডে স্পর্শ করায়। আজ সেটি ভেঙে নিজের করে নিলেন নতুন রেকর্ড।
আরও পড়ুন: সাদমান-জয়ের ফিফটিতে রানের পাহাড় বাংলাদেশের
উল্লেখ্য, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে টেস্ট অভিষেক হয়েছিল তাইজুল ইসলামের। এখন পর্যন্ত ৫৭টি টেস্টে বাংলাদেশের হয়ে বল হাতে দাপট দেখিয়েছেন তিনি।








