Logo

আইপিএল থেকে অবসর নিলেও কলকাতার সঙ্গেই থাকছেন রাসেল

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৫, ১৫:০৪
আইপিএল থেকে অবসর নিলেও কলকাতার সঙ্গেই থাকছেন রাসেল
ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কিংবদন্তি অলরাউন্ডার আন্দ্রে রাসেল আইপিএল ক্যারিয়ারের ইতি টেনেছেন। ২০২৬ মৌসুম সামনে রেখে তাকে ছেড়ে দেয় দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

তবে আইপিএলে আর খেলবেন না— কিন্তু কলকাতাকে ছাড়ছেন না ওয়েস্ট ইন্ডিজ তারকা। সাপোর্ট স্টাফে ‘পাওয়ার কোচ’ হিসেবে আবারও কেকেআরে ফিরছেন তিনি।

এক ভিডিও বার্তায় রাসেল জানান, আমি আইপিএল থেকে অবসর নিয়েছি। বিশ্বের বিভিন্ন লিগে এবং অন্য কেকেআর ফ্র্যাঞ্চাইজিতে খেলব। আমি চাই একটি ছাপ রেখে যেতে। ‘এ সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল’— এমন কথা শোনার চেয়ে ভক্তদের মুখে ‘তোমার এখনো দেওয়ার আছে অনেক কিছু’— এমন বাক্য শুনে অবসর নেওয়া ভালো।

বিজ্ঞাপন

কেকেআরে রাসেলের যাত্রা স্মরণীয়। ২০১৪ ও ২০২৪— দুইবার শিরোপা জিতেছেন তিনি। ২০১৯ সালে হয়েছেন আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)। কলকাতার হয়ে ১৬ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই পাওয়ার–হিটার। দীর্ঘদিন ধরে দলকে সাফল্য এনে দেওয়ায় এবার কোচিং স্টাফে যুক্ত করা হচ্ছে তাকে, যেন দলের শক্তি ও আগ্রাসন বজায় থাকে।

রাসেল নিজেই আরও জানান, হ্যাঁ, কলকাতা, আমি ফিরে আসছি। জানিয়ে রাখছি, আমি কেকেআর সাপোর্ট স্টাফের একজন হতে চলেছি।

বিজ্ঞাপন

নতুন প্রধান কোচ অভিষেক নায়ারের নেতৃত্বে কেকেআরের কোচিং স্টাফ আরও শক্তিশালী হচ্ছে। টিম সাউদি থাকছেন বোলিং কোচের দায়িত্বে, আর শেন ওয়াটসন ও ডোয়াইন ব্রাভো দায়িত্ব পালন করছেন টিম মেন্টর হিসেবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD