Logo

যুদ্ধের কারণে সৌদিতে আটকা মুশফিক, চাইলেন দোয়া

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৫
যুদ্ধের কারণে সৌদিতে আটকা মুশফিক, চাইলেন দোয়া
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কয়েকদিন আগে পবিত্র উমরাহ পালন করতে মক্কা পৌঁছেছিলেন তিনি। আজ দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে যাত্রা আটকা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। রওনা দিয়ে দুবাই পৌঁছানোর পর আবারও জেদ্দায় ফেরত পাঠানো হয় সেই ফ্লাইট।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ শেষ করেছি এবং আজ দুবাই (এমিরেটস) হয়ে বাংলাদেশ ফেরার পথে আছি। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের জন্য ইকে ০৮০৬ ফ্লাইটে উঠেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি, যেখানে হাজার হাজার যাত্রী রয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও দোয়া চেয়েছেন, “কেবল সর্বশক্তিমান আল্লাহই জানেন আমরা কখন এবং কিভাবে অন্য বাংলাদেশের যাত্রীদের সাথে ঢাকা পৌঁছাতে পারব। দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, গেল কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলছিল। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে মার্কিন স্থাপনার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD