Logo

কোটিপতি নাঈম, ৭৫ লাখে রংপুরে লিটন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১৮:১৩
কোটিপতি নাঈম, ৭৫ লাখে রংপুরে লিটন
ছবি: সংগৃহীত

বিপিএল নিলাম ২০২৫–এ সবচেয়ে আলোচনায় ছিলেন তরুণ ওপেনার নাঈম শেখ। নিলামের প্রথম ডাকে ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চিটাগং রয়েলস। ‘এ’ ক্যাটাগরির এই ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।

বিজ্ঞাপন

নাঈমকে দলে ভেড়াতে শুরু থেকেই আগ্রহ দেখায় সিলেট টাইটান্স। পরে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স এবং চিটাগং রয়েলস প্রতিযোগিতায় নামলে দাম বাড়তে থাকে দ্রুতই। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর তুলে নাঈমকে দলে নিতে সক্ষম হয় চিটাগং রয়েলস।

অন্যদিকে নিলামের দ্বিতীয় ডাকেই লিটন দাসকে নিয়ে লড়াই শুরু হয় রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সের। দুই দলের টানাপোড়েনের পর ৭৫ লাখ টাকায় তাকে দলে টেনে নেয় রংপুর।

বিজ্ঞাপন

নিলামের এবারের আসরে বড় ধাক্কা খেয়েছেন বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ‘বি’ ক্যাটাগরির শুরুতে তাদের নাম উঠলেও কোনো দলই আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিতই থেকে যান তারা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD