Logo

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প দল কি স্কটল্যান্ডই?

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৬:২০
বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প দল কি স্কটল্যান্ডই?
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে তাদের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ক্রিকেট স্কটল্যান্ডের (সিএস) কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে ক্রিকেট অঙ্গনে মনে করা হচ্ছে, বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র।

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

বিজ্ঞাপন

অবশ্য বাংলাদেশ কি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ (শনিবার) দেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিসিবি কর্মকর্তারা দেখা করবেন। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ইউনুস ও আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে কি না, তা এখনো অজানা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, বাংলাদেশ ভারতের বিশ্বকাপ বয়কটই করতে যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD