Logo

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো স্কটল্যান্ডের নারীরা

profile picture
ক্রীড়া ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৭
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো স্কটল্যান্ডের নারীরা
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপের মূল আসরে জায়গা নিশ্চিত করেছে স্কটল্যান্ড নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪১ রানের বড় ব্যবধানে জয় পায় স্কটিশরা।

বিজ্ঞাপন

নেপালের কীর্তিপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান তোলে স্কটল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র থামে ১৩৭ রানে।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার সেরা চারে জায়গা নিশ্চিত হয় স্কটল্যান্ডের। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে দুই ও চার নম্বরে রয়েছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। এই চার দলই বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে স্কটল্যান্ডের হয়ে ওপেনিং জুটিতে আসে ৪১ রান। ক্যাথরিন ফ্রেসার ১০ বলে ১৭ রান করে আউট হন। ক্যাথরিন ব্রাইস রান না পেলেও উইকেটরক্ষক সারাহ ব্রাইস করেন ১২ রান। ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার ডার্সে কার্টার, তিনি ৫২ রান করেন। অ্যালিসা লিস্টার ৩২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া প্রিয়ানাজ চ্যাটার্জী করেন ৩৯ রান।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। টপঅর্ডারের কয়েকজন ব্যাটার লড়াই করার চেষ্টা করলেও বড় জুটির অভাবে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন এল্লা ক্লারিজ, আর ২৪ রান আসে চেতনা প্যাগিদইয়ালার ব্যাট থেকে। অন্য কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।

বিজ্ঞাপন

দাপুটে এই জয়ে বিশ্বকাপ মঞ্চে জায়গা নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়ে বাছাইপর্ব শেষ করলো স্কটল্যান্ডের মেয়েরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD