Logo

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

profile picture
ক্রীড়া ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২১
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের
ছবি: সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

এর ফলে পাকিস্তান দল আগামীকাল সোমবার (২রা ফেব্রুয়ারি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কায় বিশ্বকাপের ভেন্যুতে উড়াল দেবে। সাবেক চ্যাম্পিয়নরা বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে মুখোমুখি হবে না।

বিজ্ঞাপন

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-এর সঙ্গে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

সূত্রগুলো বলছে, পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূলত বাংলাদেশের সমর্থন এবং নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, ভারতের ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্টভাবে বলা হয়েছিল, যেখানে নিরাপত্তার উদ্বেগ আছে সেখানে খেলোয়াড়দের পাঠানো হবে না। যদিও আইসিসি দাবি করেছে ভারতের ভেন্যুতে নিরাপত্তা সমস্যা নেই, বাংলাদেশের আবেদন খারিজ করে তাদের বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাকিস্তান এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষে ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ঘোষণা করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD