Logo

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট নিয়ে বিতর্ক, পাকিস্তান ইউ-টার্ন নেবে: গাভাস্কার

profile picture
ক্রীড়া ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট নিয়ে বিতর্ক, পাকিস্তান ইউ-টার্ন নেবে: গাভাস্কার
ছবি: সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পেয়েছে পাকিস্তান দল। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাকিস্তান সরকারের অনুমোদনের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপ খেলতে শাহিন আফ্রিদিদের অংশগ্রহণে সম্মতি দেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। আইসিসির একটি সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান নিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি পাকিস্তান দল বয়কট করবে।”

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সেই বৈঠকেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকারের দিকনির্দেশনা দেওয়া হয়। এবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশকে ঘিরে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্ত। ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে বাদ দেয়। এরপর একই কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও তা গ্রহণ করেনি আইসিসি। একাধিক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

শুরু থেকেই আইসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বাদ পড়ার প্রতিবাদ জানিয়ে এবার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের মতো কঠোর অবস্থান নিল পাকিস্তান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD