Logo

ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৪
ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে ফাইনাল নিশ্চিতের আশার আলো জ্বালাল লাল-সবুজের মেয়েরা।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) পোখারার মাঠে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল। প্রথমার্ধে করা দুটি গোলের সুবাদে ভারতকে পরাজিত করে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শুরুতে ৩০ মিনিটে অর্পিতা বিশ্বাস প্রথম গোলটি করেন। এরপর ৪০ মিনিটে আলপি আক্তারের পা থেকে দ্বিতীয় গোল আসে। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েরা আক্রমণ চালিয়ে গেলেও নতুন করে গোলের দেখা মেলেনি। ভারত পয়েন্ট কমানোর চেষ্টা করলেও সফল হয়নি। ম্যাচ শেষে বাংলাদেশের আক্রমণাত্মক খেলাকে ম্যাচসেরা নির্বাচিত হন আলপি আক্তার। তাকে পুরস্কার তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

বিজ্ঞাপন

এই জয়ে বাংলাদেশের দুই ম্যাচে অর্জিত পয়েন্ট ৬। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১২-০ ব্যবধানে জয় পেয়েছিল অর্পিতা বিশ্বাসরা। ভারতের পয়েন্ট এখন ৩। আজ বিকেলে ভুটান মুখোমুখি হবে স্বাগতিক নেপালের সঙ্গে। সেই ম্যাচে ড্র হলেও বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করতে পারবে।

আগামী ৪ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের বিপক্ষে মাঠে নামবে। একই দিনে ভারত খেলবে ভুটানের সঙ্গে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD