Logo

মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া উচিত হয়নি: ভারতের কংগ্রেস নেতা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫৭
মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া উচিত হয়নি: ভারতের কংগ্রেস নেতা
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে মুস্তাফিজুর রহমানকে না রাখার সিদ্ধান্তের পর ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতেও টানাপোড়েনের কথা উঠে আসছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড়। পরবর্তীতে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে।। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট মহল থেকেও আপত্তির সুর শোনা গেছে। এমনকি সংহতির অংশ হিসেবে তারা একটি ম্যাচ বয়কট করেছে—এমন খবরও প্রকাশিত হয়েছে। এতে করে চাপে পড়েছে আইসিসি।

বিশ্বকাপ শুরুর আগে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। তিনি বলেন, খেলাধুলার সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন জড়িয়ে পড়া দুঃখজনক। তার ভাষায়, “মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি থেকে বাদ দেওয়াও ঠিক হয়নি। বিষয়টি সত্যিই হতাশাজনক।”

বিজ্ঞাপন

তিনি আরও মন্তব্য করেন, পরিস্থিতি ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। বাংলাদেশের প্রতিক্রিয়াকে তিনি ‘অতিরঞ্জিত’ বলে উল্লেখ করেন এবং বলেন, এখন পাকিস্তানের সমর্থন যুক্ত হওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে উঠছে।

এই অচলাবস্থার দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করেন শশী থারুর। তার মতে, ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্ট সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং এই সংকট নিরসনে আইসিসিই হতে পারে গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD