Logo

আইসিসিকে যে পরামর্শ দিলেন শহীদ আফ্রিদি

profile picture
ক্রীড়া ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৬
আইসিসিকে যে পরামর্শ দিলেন শহীদ আফ্রিদি
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের পর আইসিসি সংকটময় পরিস্থিতির মুখোমুখি। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের খবরের পর সংস্থা আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে। বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ভবিষ্যতের টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি মনে করেন, এই সমস্যার সমাধান এখনই প্রয়োজন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, রাজনীতি যখন দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট তখন দরজা খুলে দিতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না। এটা দুঃখজনক। তবে আমি সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি।”

আফ্রিদি আরও বলেন, “আইসিসিকে তাদের নেতৃত্বের প্রমাণ দেখানোর এখনই সময়। শুধুমাত্র কথায় নয়, সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা প্রতিটি দলের সঙ্গে নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য।”

বিজ্ঞাপন

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার জানিয়েছে, দেশটির ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD