দেশজুড়ে ১৩৭টি নতুন ক্রিকেট উইকেট নির্মাণের পরিকল্পনা বিসিবির

সারাদেশে ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিভিন্ন জেলায় একযোগে ১৩৭টি নতুন ক্রিকেট উইকেট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
এই প্রকল্পের আওতায় দেশের ৮টি স্টেডিয়ামের মাঠ খেলার উপযোগী করা ও উন্নয়ন কাজও শুরু হয়েছে। স্টেডিয়ামগুলো হলো— খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি। এসব ভেন্যুতেই নতুন উইকেট তৈরির মূল কাজ পরিচালিত হবে।
আরও পড়ুন: আল হিলালে নাম লিখালেন করিম বেনজেমা
বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকে জানান, এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় কিউরেটরদের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মাঠভিত্তিক কাজগুলো স্থানীয়ভাবে সম্পন্ন করা হবে, আর প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেবে বিসিবি। তার ভাষায়,
“সব কিউরেটরের সঙ্গে কথা হয়েছে। বগুড়া, রাজশাহী, বরিশাল— সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবে। আমরা কেন্দ্রীয়ভাবে যা প্রয়োজন, সেই সহায়তা দেবো।”
বিজ্ঞাপন
উইকেট তৈরির সময়সীমা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন পাইলট। তিনি জানান, একেকটি ভেন্যুতে ৮ থেকে ১২টি করে উইকেট নির্মাণ করা সম্ভব এবং এতে ৮ থেকে ১০ দিনের বেশি সময় লাগার কথা নয়। এ জন্য বিসিবি থেকে নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলা পর্যায়ে ক্রিকেট চর্চা ও প্রতিযোগিতা আয়োজন আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








