বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ মুহূর্তে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে আপত্তি জানানোয় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।
বিজ্ঞাপন
বাংলাদেশ না থাকায় ইডেনে দর্শকখরার আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিচ্ছে। পশ্চিমবঙ্গের শীর্ষ দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ইডেনে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট বিক্রি প্রায় স্থবির হয়ে পড়েছে। টিকিট কাউন্টারের লাইনে চার-পাঁচ জনের বেশি মানুষ চোখে পড়ছে না।
ইডেনে সব মিলিয়ে ৬৫ হাজার দর্শকাসন। অথচ সব ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি। স্কটল্যান্ড-ইতালি ম্যাচে মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি হয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড ম্যাচে ২০৭৫ টিকিট কিনেছেন দর্শকরা। ইংল্যান্ড-ইতালি ম্যাচে টিকিট বিক্রির সংখ্যা ৪৯৭০। ওয়েস্ট ইন্ডিজ-ইতালির খেলা দেখতে আসবেন এখনও পর্যন্ত ১২৪৮ জন।
বিজ্ঞাপন
সুপার এইট এবং সেমিফাইনাল মিলিয়ে মোট ৯০০০ টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ দেওয়া হয়নি ক্রিকেটের নন্দনকাননে। অনেকেই মনে করছেন, বাংলাদেশ না আসায় যে আগ্রহ ছিল দর্শকদের, সেটাও চলে গিয়েছে।
বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও
এবার আইসিসি ও ভারতকে ধুয়ে দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক
বিজ্ঞাপন
সিএবির অবশ্য ক্ষতি হচ্ছে না। ম্যাচ আয়োজন করার যে মূল্য তারা পাচ্ছে তাতেই খরচ উঠে আসছে। মাঠে দর্শক আনার জন্য বাড়তি কিছুও করা হচ্ছে না। বিশ্বকাপকে ঘিরে শহরে কোনও আগ্রহ নেই ক্রিকেটপ্রেমীদের। বরং ঘরোয়া লিগের ম্যাচ ঘিরে অনেক বেশি চর্চা হচ্ছে।
আজই কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দলের। শুক্রবার অনুশীলন শেষে আগামী রবিবার মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচেই স্কটল্যান্ড কোনো চমক দেখাতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
বিজ্ঞাপন








