Logo

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আমিনুল হক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১৫
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আমিনুল হক
ছবি: সংগৃহীত

টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকা-১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে তিনি জয়ী হতে পারেননি। ওই আসনে তিনি পরাজিত হন কর্নেল (অব.) মো. আবদুল বাতেন-এর কাছে, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন।

নির্বাচনে হেরে গেলেও গত কয়েকদিন আমিনুলকে নিয়ে ছিল তুমুল গুঞ্জন। নির্বাচিত হতে পারলে নতুন সরকারে তিনিই হবেন ক্রীড়ামন্ত্রী, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি হেরে যাওয়ায়, নতুন ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জনের ঢালপালা গজাতে থাকে। আলী আসগর লবি থেকে শুরু করে অনেক নামই উঠে আসছিল সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী হওয়ার তালিকায়।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সব গুঞ্জনে পানি ঢেলে আমিনুলকেই ডাকা হলো মন্ত্রিসভায়। প্রতিমন্ত্রী হিসেবে যে ২৪ জন শপথ নিয়েছেন, তার মধ্যে একমাত্র টেকনোক্র্যাট কোটায় ছিলেন আমিনুল। পুরো মন্ত্রিসভায় মোট তিনজন টেকনোক্র্যাট কোটায় ঠাঁই পেয়েছেন। বাকি দুজন পূর্ণাঙ্গ মন্ত্রী।

উল্লেখ্য সর্বশেষ আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গ মন্ত্রণালয় ঘোষণা করে নাজমুল হাসান পাপনকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও পূর্ণ মন্ত্রীর মর্যাদায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ড. আসিফ নজরুল। এবার নতুন সরকারের আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিচালিত হবে একজন প্রতিমন্ত্রীকে দিয়ে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD