Logo

যৌন হয়রানির অভিযোগে সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৬
যৌন হয়রানির অভিযোগে সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
ছবি: সংগৃহীত

নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দেশের ক্রিকেটে ভবিষ্যতে কোনো দায়িত্বে তাকে দেখা যাবে না। বিষয়টি বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়। তবে সেই প্রতিবেদনে সন্তুষ্টি প্রকাশ করেননি জাহানারা। তার আইনজীবীরা দাবি করেন, অভিযোগকারী হিসেবে তদন্তের ফল জানার পূর্ণ অধিকার তার রয়েছে। কিন্তু বোর্ড আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানায়নি এবং প্রতিবেদনের কোনো কপিও সরবরাহ করা হয়নি।

বিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে। তবে কোন দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে কিংবা সেগুলোর পক্ষে কী তথ্য-প্রমাণ পাওয়া গেছে—সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, অনুসন্ধান কমিটি তাদের নিজস্ব উদ্যোগে গঠন করা হয়েছিল। তবে জাহানারা আলম এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে জানান, তার আনুষ্ঠানিক যৌন হয়রানির অভিযোগ তদন্ত করতেই কমিটি গঠন করা হয়েছিল।

গত ৪ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা মিলেছে। বিশেষ করে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

বিজ্ঞাপন

জাহানারা আলম মোট চারটি নির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছিলেন। তদন্তে এর মধ্যে দুটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে, যা দুটিই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, তার কিছু আচরণ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD