টস হারে হ্যাটট্রিক, বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টস হারের হ্যাটট্রিক করলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজের তিন ম্যাচেই টস জিততে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে বাংলাদেশকে ব্যাটিংয়ে নামতে হচ্ছে।
সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দল একটি করে জয় পাওয়ায় সমতা বিরাজ করছে। তাই শেষ ম্যাচটি কার্যত ফাইনালে রূপ নিয়েছে। এই ম্যাচে জয়ী দলই সিরিজ ট্রফি ঘরে তুলবে।








