মোস্তাফিজ–নাহিদের বোলিংয়ে চাপে নিউজিল্যান্ড

জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও কিছুটা প্রতিরোধ গড়েছিল নিউজিল্যান্ড। তবে মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরে ধীরে চাপে পড়ে কিউইরা।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫৪ রান। জয়ের জন্য এখনও ৭৪ বলে প্রয়োজন ১১২ রান।
ইনিংসের শুরুতেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে হেনরি নিকোলসকে (৪) লিটন কুমার দাসের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি।
বিজ্ঞাপন
এরপর দ্বিতীয় উইকেটে উইল ইয়াং ও নিক কেলি ৪৬ রানের জুটি গড়লেও সেটি ভেঙে দেন গতিময় পেসার নাহিদ রানা। দলীয় ৫৪ রানে উইল ইয়াং (১৯) উইকেটরক্ষক লিটনের গ্লাভসে ধরা পড়েন নাহিদের ১৪৬ কিলোমিটার গতির ডেলিভারিতে।
তৃতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথাম ও নিক কেলি চেষ্টা চালালেও ১৩ বলে ৫ রান করে ল্যাথাম আউট হন মেহেদী হাসান মিরাজের বলে। এতে ৬১ রানে পড়ে তৃতীয় উইকেট।
এরপর নিক কেলি কিছুটা লড়াই চালিয়ে অর্ধশতকের পথে যান। তবে ২৬তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজুর রহমান তাকে (৫৯ রান) তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। তার ৮০ বলের ইনিংস থেমে যায় ৫৯ রানে।
বিজ্ঞাপন
মাঝের ওভারে মুহাম্মদ আব্বাস ২৫ রান করে আউট হন। পরে ১৩৭ রানের মাথায় জস ক্লার্কসনকে ফেরান নাহিদ রানা, তিনি করেন ৬ রান।
মোস্তাফিজ ও নাহিদের ধারাবাহিক আঘাতে এখন ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ শিবির।








