Logo

কার্টুন দেখে বোলারদের উপর তাণ্ডব চালায় বৈভব সূর্যবংশী

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ১৮:২৮
কার্টুন দেখে বোলারদের উপর তাণ্ডব চালায় বৈভব সূর্যবংশী
ছবি: সংগৃহীত

বয়সে এখনো কিশোর, আচরণেও রয়েছে সেই ছাপ। কিন্তু পেশাদার ক্রিকেটে এরই মধ্যে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বৈভব সূর্যবংশী। তার ব্যাটিংয়ে রেহাই পাচ্ছেন না বিশ্বের সেরা বোলাররাও, এমনকি বুমরাহদেরও মতো তারকারাও। ক্রিকেটের মঞ্চে ইতোমধ্যেই আলো কাড়তে শুরু করেছেন এই উদীয়মান ভারতীয় ব্যাটার, যাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবেই দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বড়দের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করলেও মানসিকভাবে তিনি এখনও কিশোরসুলভ। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচের আগে নিয়মিত কার্টুন দেখে সময় কাটান। কমিক চরিত্রের জগতে ডুবে থাকাই তার অভ্যাস। বুধবার লখনৌর বিপক্ষে জয় পাওয়ার পর রাজস্থান দলের এই ব্যাটার নিজেই বিষয়টি জানিয়েছেন।

মাঠে নামার পর শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন বৈভব, তবে তার আগে নিজেকে মানসিকভাবে শান্ত রাখার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। এ ক্ষেত্রে কার্টুন দেখাই তাকে সবচেয়ে বেশি সাহায্য করে। ম্যাচ শেষে ‘স্টার স্পোর্টস’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মন অনেকটা স্বচ্ছ থাকে। প্রতিটি ম্যাচের আগে আমি কার্টুন দেখি, আজও দেখেছি। এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। তবে ম্যাচের দিকেও আমার পুরো মনোযোগ থাকে।”

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিষয় হলো, লখনৌ ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বৈভব। এই ম্যাচের আগে আইপিএলে তার রান ছিল ৪৯৮। এ দিন ২ রান করে মাইলফলক স্পর্শ করে বৈভব। আইপিএলে ৫০০ রান করতে বৈভব খেলেছে ২২৭ বল। তাতেই তৈরি হয়েছে ইতিহাস। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ২৫০টির কম বল খেলে ৫০০ রান পূর্ণ করলেন তিনি।

এর আগে বৈভবের আগে আইপিএলে সবচেয়ে কম বলে ৫০০ রান করার নজির ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। ২৬০ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। তার রেকর্ড ভেঙে দিলো বৈভব। এই তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকলেন পাঞ্জাব কিংসের প্রিংয়াশ আর্য এবং বীরেন্দ্র শেবাগ। তারা ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ২৮০টি বল খেলে। তালিকায় পঞ্চম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের নমন ধীর। তিনি আইপিএলে ৫০০ রান পূর্ণ করেন ২৮৩ বল খেলে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD