Logo

শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে ২৬৫ রানের সংগ্রহ বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৫:৪৪
শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটিতে ২৬৫ রানের সংগ্রহ বাংলাদেশের
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন কুমার দাসের ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে স্বাগতিকরা। ফলে জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬ রান।

বিজ্ঞাপন

চট্টগ্রামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান, উইলিয়াম ও’রুর্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

পরের ধাক্কা আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। আগের ম্যাচে ফিফটি করা এই ব্যাটার এবার ৫ বলে ১ রান করে আউট হন। ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

চাপে পড়া ইনিংস টানার চেষ্টা করেন সৌম্য সরকার ও শান্ত। তবে এই জুটি বড় হয়নি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য।

এরপর চতুর্থ উইকেটে ম্যাচ ঘুরিয়ে দেন শান্ত ও লিটন। শুরুতে ধীরগতিতে খেললেও পরে কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। তাদের ১৬০ রানের জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। লিটন ৭৬ রান করে আউট হন।

অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন শান্ত। ১১৯ বলে ৯ চার ও ২ ছয়ে সাজানো তার ১০৫ রানের ইনিংসে থামে বাংলাদেশ অধিনায়কের ব্যাট।

বিজ্ঞাপন

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ২২ রান করেন। শরিফুল ইসলাম ১ ও তানভীর ইসলাম শূন্য রানে ফেরেন। তাওহীদ হৃদয় ৩৩ রান ও মুস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD