Logo

শান্ত-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে টাইগাররা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১২:৪০
শান্ত-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে টাইগাররা
ছবি: সংগৃহীত

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে সেই পরিস্থিতি সামাল দিতে দায়িত্ব নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তাদের জুটিতেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে টাইগাররা।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। শান্ত ২৩ ও লিটন ১২ রানে অপরাজিত আছেন।

এর আগে টস ভাগ্য সহায় হয়নি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই টস হারলেন তিনি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। কিউই পেসার ওররকির টানা দুই ওভারে সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। সাইফ শূন্য রানে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন, আর পরের ওভারে ইনসাইড এজ হয়ে বোল্ড হন তামিমও শূন্য রানে।

এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ১৮ রান করে ফিরে যান তিনি। এতে ৩২ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে সেখান থেকেই শান্ত ও লিটনের জুটি দলকে ধীরে ধীরে স্থিতিশীলতার পথে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD