Logo

দ্রুততম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ এপ্রিল, ২০২৬, ১৯:১৯
দ্রুততম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। আসন্ন বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের সম্ভাবনাও রয়েছে তার। তবে বয়স বাড়লেও মাঠের পারফরম্যান্সে এখনো অপ্রতিরোধ্য এই আর্জেন্টাইন তারকা। ইন্টার মায়ামির হয়ে এবার তিনি গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দ্রুততম শতক পূরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

বিজ্ঞাপন

২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। শুরু থেকেই নতুন পরিবেশে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি। দলে রদ্রিগো ডি পলদের মতো খেলোয়াড়দের সঙ্গে তার বোঝাপড়া মাঠে পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলছে।

আগামীকাল সকালে এমএলএসে রিয়াল সল্ট লেকের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচেই নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি। এখন পর্যন্ত এমএলএসে ৬০ ম্যাচে ৯৪টি গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান রেখেছেন তিনি। আর মাত্র ৬টি গোল বা অ্যাসিস্ট হলেই তিনি ১০০ অবদানের মাইলফলক স্পর্শ করবেন।

বিজ্ঞাপন

বর্তমানে এমএলএসে দ্রুততম ১০০ গোল অবদান রাখার রেকর্ডটি ইতালিয়ান ফুটবলার সেবাস্টিয়ান জিওভিনকোর দখলে, যিনি ৯৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন। মেসি যদি বর্তমান ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে প্রায় ৩০ ম্যাচ কম খেলেই নতুন এই রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে তার।

ফুটবল বিশ্লেষকদের মতে, শেষ বয়সেও মেসির ধারাবাহিকতা ও দক্ষতা তাকে নতুন রেকর্ডের আরও কাছে নিয়ে যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD