Logo

মুশফিক-লিটনের ৮৮ রানের জুটিতে বাংলাদেশের লিড ২৪৯

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১২:৪৫
মুশফিক-লিটনের ৮৮ রানের জুটিতে বাংলাদেশের লিড ২৪৯
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে লাঞ্চ পর্যন্ত স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪৯ রান।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৩ রান। মুশফিক ৩৯ ও লিটন ৪৮ রানে অপরাজিত আছেন।

দিনের প্রথম সেশনে পাকিস্তান নিতে পেরেছে মাত্র একটি উইকেট। এই সময়ে বাংলাদেশ যোগ করেছে ৯৩ রান। মুশফিক ও লিটনের দৃঢ় ব্যাটিংয়ে বড় লক্ষ্য দেওয়ার পথে এগোচ্ছে টাইগাররা।

বিজ্ঞাপন

দিনের শুরুতে বাংলাদেশের একমাত্র উইকেটটি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। খুররম শাহজাদর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১০ রান, তখন লিড ছিল ১৫৬ রান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD