অনিশ্চয়তার মাঝেই ইরানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এ বিষয়ে সমাধান খুঁজতে তুরস্কের ইস্তাম্বুলে ফিফা ও ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের বৈঠক চলমান রয়েছে। এর মধ্যেই ৩০ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ইরান।
বিজ্ঞাপন
ঘোষিত দলে মূল স্কোয়াড হিসেবে ২৬ জন থাকলেও অতিরিক্ত চারজনকে নিয়ে মোট ৩০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়েছে।
ইরান দল আগামীকাল সোমবার তুরস্কে যাবে। সেখানে তারা প্রস্তুতি ক্যাম্প করবে এবং কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত প্রক্রিয়াও সেখানে সম্পন্ন করার কথা রয়েছে। আন্তালিয়ায় দলটি দুটি প্রীতি ম্যাচ খেলবে, যার মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচ নিশ্চিত হয়েছে। অন্য প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
বিজ্ঞাপন
দলের তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি স্কোয়াডে রয়েছেন। তার পাশাপাশি প্রায় এক ডজন খেলোয়াড় ইতোমধ্যে ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন।
প্রধান কোচ আমির গালেনোই জানিয়েছেন, বিশ্বকাপের আগে শেষ ক্যাম্পের জন্য ৩০ জন বাছাই করা ছিল তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।
এই সিদ্ধান্তে বাদ পড়েছেন দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুন। পাশাপাশি বেলজিয়াম লিগে খেলা আলাহিয়ার সায়াদমানেশ এবং তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদও স্কোয়াডে জায়গা পাননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন
বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান দল অ্যারিজোনার টাকসনে তাদের ক্যাম্প স্থাপন করবে। গ্রুপ পর্বে ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। একই শহরে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং সিয়াটলে মিশরের বিপক্ষে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইরানের ৩০ সদস্যের বিশ্বকাপ দল
বিজ্ঞাপন
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেইন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি।
বিজ্ঞাপন
ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।








