দিনের শুরুতেই তাসকিনের জোড়া আঘাতে চাপে পাকিস্তান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বল হাতে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন তাসকিন আহমেদ। তার টানা দুই আঘাতে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গেছে পাকিস্তান।
বিজ্ঞাপন
প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২১ রান। রবিবার সকালে ইনিংসের শুরু থেকেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের চাপে রাখেন।
দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাফল্য পান তাসকিন। ব্যক্তিগত ৯ রানে আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তিনি। অফ স্টাম্পের বাইরে বল খোঁচা দিলে উইকেটরক্ষক লিটন দাস বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন।
বিজ্ঞাপন
এর এক ওভার পর আবারও আঘাত হানেন তাসকিন। তার দেরিতে সুইং করা বলে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন ওপেনার আজান আওয়াইস। ১৩ রান করে সাজঘরে ফেরেন অভিষেক টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার।
মাত্র এক রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২৩/২।
আরও পড়ুন: বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন
বিজ্ঞাপন
এর আগে ম্যাচের প্রথম দিনে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে লিটন দাসের দুর্দান্ত ১২৬ রানের ইনিংসে ভর করে স্বাগতিকরা প্রথম ইনিংসে ২৭৮ রান তোলে। পাকিস্তানের হয়ে খুররম শেহজাদ চারটি উইকেট শিকার করেন।








