বড় চমক দিয়ে পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রয়েছেন যারা

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচ রবার্তো মার্তিনেজ। ঘোষিত দলে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন অভিজ্ঞ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
বিজ্ঞাপন
৪১ বছর বয়সী রোনালদোর জন্য এটি হতে যাচ্ছে বিশ্বকাপে ষষ্ঠ অংশগ্রহণ। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছেন মার্তিনেজ।
বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের বিপক্ষে এবং ২৮ জুন মায়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে রোনালদোরা।
বিজ্ঞাপন
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ: দিওগো দালোট, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তোমাস আরাউজো ও মাতেউস নুনেস।
বিজ্ঞাপন
মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।








