Logo

শিশু রামিসাকে হত্যা: প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন ইমরুল কায়েস

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১২:৪৩
শিশু রামিসাকে হত্যা: প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করলেন ইমরুল কায়েস
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যে এবার মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান।

পোস্টে ইমরুল কায়েস বলেন, দেশে শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। যারা এমন নৃশংস অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে সংবিধান সংশোধন করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। একই সঙ্গে এমন বিচারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিরীহ শিশু ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব রাজনৈতিক দল এ ধরনের উদ্যোগে একসঙ্গে থাকবে বলেও তিনি আশা করেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর সাত বছর বয়সী রামিসাকে পাশের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠে। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাসার সামনে জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানিয়েছে, সোহেল রানা ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। অন্যদিকে, মামলার আরেক অজ্ঞাত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়নাতদন্ত শেষে বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে রামিসার জানাজা অনুষ্ঠিত হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD