Logo

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন অ্যাঞ্জেল ডি মারিয়া!

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ মে, ২০২৬, ১৩:৪৬
অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন অ্যাঞ্জেল ডি মারিয়া!
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিল্লোল মনে করছেন, অবসর ভেঙে ২০২৬ বিশ্বকাপে আবারও জাতীয় দলে ফিরতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

বিজ্ঞাপন

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই আর্জেন্টাইন তারকা। জাতীয় দলের জার্সিতে ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ৩৮ বছর বয়সী ডি মারিয়া এখনো মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে নিয়মিত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন তিনি।

সাম্প্রতিক এক ম্যাচে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করেন ডি মারিয়া। এর আগের দুই ম্যাচেও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। ৩৮ বছর বয়সের পর রোসারিও সেন্ট্রালের হয়ে গোল করা ফুটবলারদের তালিকাতেও নাম লিখিয়েছেন এই উইঙ্গার।

বিজ্ঞাপন

১৯৭৮ বিশ্বকাপজয়ী ফিল্লোল এক ভিডিও বার্তায় বলেন, আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় ডি মারিয়াকে আবার জাতীয় দলে ফেরাতে আগ্রহী। তার মতে, বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এখনও আন্তর্জাতিক ফুটবলে খেলার সামর্থ্য রয়েছে ডি মারিয়ার।

এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ মনে করছেন, জাতীয় দলের হয়ে ডি মারিয়ার বিদায়টাই ছিল আদর্শ সমাপ্তি। আবার অনেক সমর্থক চান, ২০২৬ বিশ্বকাপে আকাশি-সাদা জার্সিতে আরও একবার দেখা যাক এই অভিজ্ঞ ফুটবলারকে।

বিজ্ঞাপন

যদিও অবসর ভেঙে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে দারুণ পারফরম্যান্স ও সমর্থকদের আগ্রহে আবারও আলোচনায় উঠে এসেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD