Logo

বিশ্বকেপের জন্য স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার, জায়গা পেলেন যারা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ মে, ২০২৬, ১০:১৬
বিশ্বকেপের জন্য স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার, জায়গা পেলেন যারা
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া এই দলে নেতৃত্বে থাকছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বিজ্ঞাপন

আরও পড়ুন:স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) প্রধান কোচ লিওনেল স্কালোনি এ দল ঘোষণা করেন।

দলের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি। আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ ও গোলের রেকর্ডও তার দখলে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর এবারও তার দিকেই তাকিয়ে থাকবে কোটি সমর্থক।

বিজ্ঞাপন

দলে আরও রয়েছেন বিশ্বকাপজয়ী অনেক তারকা ফুটবলার। গোলপোস্ট সামলাবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে আছেন ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নাহুয়েল মোলিনার মতো নির্ভরযোগ্য খেলোয়াড়। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে।

আক্রমণভাগে মেসির সঙ্গে থাকছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। এছাড়া নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে ও নিকো পাজের মতো তরুণরাও সুযোগ পেয়েছেন এবারের দলে।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ জে-তে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ইতিহাসে এটি হবে আর্জেন্টিনার ১৯তম অংশগ্রহণ। এর আগে তারা তিনবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। ১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম শিরোপা জয়ের পর ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে দলটি। সর্বশেষ ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল:

বিজ্ঞাপন

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।

বিজ্ঞাপন

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD