দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এলো অস্ট্রেলিয়া

দীর্ঘ ১৫ বছর পর আবারও বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সাদা বলের দুই ফরম্যাটের এই সিরিজকে সামনে রেখে শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সফরকারী দল। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
দলের কয়েকজন অভিজ্ঞ ও নিয়মিত তারকা ক্রিকেটার এই সফরে না থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। কারণ তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দল নিয়েই সিরিজ খেলতে এসেছে তারা।
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড নেই অজিদের স্কোয়াডে। বাংলাদেশ দলও প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। যেখানে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন।
বিজ্ঞাপন
আাগামীকাল (শনিবার) থেকে মিরপুর শের-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুর শের-ই বাংলায় ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডারউইশ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
বিজ্ঞাপন








