Logo

ফুটবল বিশ্বকাপ : ক্রিকেট তারকাদের পছন্দের দল কোনটি?

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৮:০৭
ফুটবল বিশ্বকাপ : ক্রিকেট তারকাদের পছন্দের দল কোনটি?
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র একদিন বাকি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই আসর ঘিরে উন্মাদনায় মেতেছে কোটি কোটি ফুটবলপ্রেমী। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও দেশের ক্রীড়াঙ্গনে উৎসাহের কমতি নেই। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের আবেগ বরাবরের মতো এবারও তুঙ্গে।

বিজ্ঞাপন

এই উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকেও। জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যেও রয়েছে প্রিয় দল নিয়ে ভিন্ন ভিন্ন সমর্থন। কেউ ব্রাজিলের ভক্ত, কেউ আবার আর্জেন্টিনার সমর্থক। ফলে বিশ্বকাপ এলেই তাদের মধ্যে শুরু হয় মজার তর্ক-বিতর্ক।

বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্রাজিলের সমর্থক। অন্যদিকে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর্জেন্টিনার সমর্থন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবালও ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই লিওনেল মেসি ও আর্জেন্টিনার সমর্থক। এছাড়া মাশরাফি বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমও আর্জেন্টিনার প্রতি ঝোঁক রাখেন।

অন্যদিকে ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের সময় জাতীয় দলের ড্রেসিংরুম ও অনুশীলন মাঠেও এসব সমর্থন নিয়ে জমে ওঠে খুনসুটি।

বিজ্ঞাপন

তবে ব্যতিক্রমও রয়েছে। তরুণ পেসার নাহিদ রানা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত। যদিও তিনি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করেন না। ওপেনার সৌম্য সরকারও রোনালদোর অনুসারী হওয়ায় তার সমর্থন পর্তুগালের দিকেই।

আর্জেন্টিনার সমর্থক ক্রিকেটাররা

লিটন দাস, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

ব্রাজিলের সমর্থক ক্রিকেটাররা

মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সাইফ হাসান, রুবেল হোসেন এবং প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD