তিন উইকেট হাড়িয়ে বিপাকে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। তবে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় মাত্র ২ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার।
বিজ্ঞাপন
প্রথম উইকেট দ্রুত হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। দুজন মিলে ধীরে ধীরে রান তোলার পাশাপাশি অস্ট্রেলিয়ার পেস আক্রমণও বেশ ভালোভাবে সামাল দিচ্ছিলেন। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের স্কোরবোর্ড।
বিপত্তি বাধে পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে। ম্যাট রেনশ’র বলে ক্যাচ তুলে দেন তানজিদ তামিম। তাতেই ভেঙে যায় শান্তর সঙ্গে ৫১ রানের জুটি। এর পরে বেশিক্ষণ ক্রিজে থাকতে পরেনি নাজমুল হাসান শান্তও।
বিজ্ঞাপন
নাজমুল শান্তও ২৪ রান করে সাজ ঘরে ফিরেন। এ ছাড়া নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দলের সংগ্রহ ১৯ ওভারে ৮০ রান।
এদিন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ থাকছেন বিশ্রামে। যে কারণে এই ম্যাচে দলের দায়িত্ব সামলাচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিজ্ঞাপন
এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকেও। দুই জনের বদলে নতুন করে দলে এসেছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।








