বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস নারী দল। রবিবার (১৪ জুন) ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
টসে জিতে নেদারল্যান্ডস অধিনায়ক বাবেত্তে দে লিডে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন। কোয়ালিফায়ারে নেপালের বিপক্ষে খেলা একই স্কোয়াড নিয়েই মাঠে নেমেছে ডাচরা।
অন্যদিকে বাংলাদেশ নারী দল বোলিং আক্রমণকে গুরুত্ব দিয়ে একাদশ সাজিয়েছে, যেখানে পেস ও স্পিনারদের ওপর ভরসা রাখা হয়েছে। টুর্নামেন্টের এই আসরে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ খেলছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ নারী দল
দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা।
বিজ্ঞাপন
নেদারল্যান্ডস নারী দল
স্টেরে কালিস, সানিয়া খুরানা, ফেবে মোলকেনবোয়ার, বাবেত্তে দে লিডে (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন রিজেকে, আইরিস জুইলিং, হেদার সিগারস, ফ্রেডেরিকে ওভারডাইক, ক্যারোলাইন দে ল্যাংগে, সিলভার সিগার্স, ইসাবেল ভ্যান ডার ওয়নিং।








