দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি।
বিজ্ঞাপন
শুক্রবার জাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে খুব একটা ছন্দে দেখা যায়নি মেক্সিকোকে। বরং দক্ষিণ কোরিয়া আক্রমণাত্মক ফুটবল খেলেই ম্যাচে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। সং হিউয়েন মিনের নেতৃত্বে একাধিক আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে সময়ের সঙ্গে নিজেদের খেলায় গতি আনলেও প্রথমার্ধে কোনো দলই জাল খুঁজে পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পরই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউয়ের একটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মেক্সিকো।
বিজ্ঞাপন
একটি ক্রস থেকে আসা বল ধরতে গোললাইন ছেড়ে এগিয়ে আসেন কিম। তবে নিজের সতীর্থের সঙ্গে ধাক্কা লাগায় বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন তিনি। সেই সুযোগে লুইস রিমো সহজ শটে বল জালে পাঠিয়ে মেক্সিকোকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর রক্ষণভাগ ছিল যথেষ্ট দৃঢ়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বিজ্ঞাপন
এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে মেক্সিকো। একই সংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে চেচিয়া ও দক্ষিণ আফ্রিকা একটি করে পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।








