Logo

ভিনিসিয়ুসের পর কুনহা, তিন গোলে এগিয়ে সেলেসাওরা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ জুন, ২০২৬, ০৫:৪৮
ভিনিসিয়ুসের পর কুনহা, তিন গোলে এগিয়ে সেলেসাওরা
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রেখেছে। বিরতির পরও স্কটল্যান্ডের রক্ষণভাগকে চাপে রেখে খেলা সেলেসাওরা ৬০ মিনিটে আরও একটি গোল পেয়ে ব্যবধান ৩-০ করে।

বিজ্ঞাপন

তৃতীয় গোলটি করেন ম্যাথিউস কুনহা। আগের ম্যাচে হাইতির বিপক্ষে দুইবার জালের দেখা পাওয়া এই ফরোয়ার্ড এবারও নিজের নাম তুললেন স্কোরশিটে। প্রতিপক্ষের রক্ষণে তৈরি হওয়া ফাঁক কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশে গোলটি আদায় করে নেন তিনি।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও স্কটল্যান্ড তেমন কোনো কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে ব্রাজিল।

এক ঘণ্টার খেলা শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD