ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার সমান।
বিজ্ঞাপন
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, নেইমারের দেওয়া এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে ব্যয় করা হবে। দুর্যোগ-পরবর্তী জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতেই এই অনুদান ব্যবহার করা হবে।
এ বিষয়ে এক বার্তায় নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।’








