নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে মাঠে নামলো ব্রাজিল

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফিরেছিলেন নেইমার। তবে জাপানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হয়নি ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের।
বিজ্ঞাপন
হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল নেইমারকে ঘিরে। কোচ কার্লো আনচেলত্তি তার ফিটনেস নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তাকে প্রথম একাদশে রাখা হয়নি। ফলে ম্যাচের শুরু থেকেই তাকে মাঠে দেখা যাবে না।
ব্রাজিলের গোলবার সামলাবেন অ্যালিসন। রক্ষণভাগে থাকছেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস এবং লুকাস পাকেতা। আর আক্রমণভাগে খেলবেন রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনহা।
ব্রাজিলের একাদশ:
বিজ্ঞাপন
অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।








