কাসেমিরোর গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ালো ব্রাজিল

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বিরতির পর আক্রমণের ধার বাড়াতে একাদশে পরিবর্তন এনে লুকাস পাকেতার জায়গায় এন্দ্রিককে মাঠে নামান কোচ। সেই পরিবর্তনের পরই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
ম্যাচের ৫৬তম মিনিটে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। এই গোলের মাধ্যমে ১-১ ব্যবধানে ম্যাচে ফিরে আসে সেলেসাওরা।
এর আগে প্রথমার্ধের ২৯তম মিনিটে জাপান এগিয়ে যায়। মাঝমাঠে দানিলোর কাছ থেকে লুজ বল পেয়ে দ্রুত সামনে এগিয়ে যান সানো। কাসেমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে জাপানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।








