মিশর ম্যাচে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে আগের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।
বিজ্ঞাপন
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। কেপ ভার্দের বিপক্ষে তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে পেশির চোটের কারণে এবার শুরুর একাদশে জায়গা হয়নি তার; বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন তিনি।
আক্রমণভাগেও এসেছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাওতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে সুযোগ দেওয়া হয়েছে হুলিয়ান আলভারেজকে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও শেষ ৩২-এর ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি লাওতারো। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট থেকে সেরে উঠে সরাসরি একাদশে ফিরেছেন আলভারেজ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মাঝমাঠেও পরিবর্তন এনেছেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে প্রয়োজনীয় নিয়ন্ত্রণের ঘাটতি থাকায় এবার শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ নৈপুণ্য দেখানো এই মিডফিল্ডারের জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।








