Logo

মেসি নাকি সালাহ : কার বিদায় আজ, কার উল্লাস?

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ২০:৪৫
মেসি নাকি সালাহ : কার বিদায় আজ, কার উল্লাস?
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। তবে ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, ফুটবলপ্রেমীদের চোখ থাকবে দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর দিকেও। নকআউট পর্বের কঠিন বাস্তবতায় আজ একজন এগিয়ে যাবেন কোয়ার্টার ফাইনালে, অন্যজনকে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

৩৯ বছর বয়সেও দুর্দান্ত নৈপুণ্যে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও বিশ্বকাপে নিজের সাফল্যের খাতা সমৃদ্ধ করে চলেছেন তিনি। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন দারুণ ছন্দে থাকা মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ।

রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। সেই ম্যাচে সালাহর নেতৃত্ব, গতি ও আক্রমণভাগে কার্যকর উপস্থিতি নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। ফলে আর্জেন্টিনার রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসি নিঃসন্দেহে দলের প্রাণকেন্দ্র। তবে টুর্নামেন্টের এই পর্যায়ে শুধু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে সাফল্য পাওয়া সম্ভব নয়। দলগত পারফরম্যান্সই হবে জয়ের মূল চাবিকাঠি।

অন্যদিকে মিশরের কোচ হোসাম হাসানও আত্মবিশ্বাসী। তার ভাষায়, সালাহকে সামনে রেখে তারা নতুন ইতিহাস গড়তে চান। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হলেও তাদের ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।

বিজ্ঞাপন

কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে মাঝমাঠ ও রক্ষণভাগের লড়াই। একদিকে সালাহর দ্রুতগতির পাল্টা আক্রমণ ঠেকানোর চ্যালেঞ্জ থাকবে আর্জেন্টিনার ডিফেন্ডারদের সামনে, অন্যদিকে মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে আটকে রাখার কঠিন দায়িত্ব পালন করতে হবে মিশরের রক্ষণভাগকে।

বিশ্বকাপের নকআউট পর্বের নিয়মই সবচেয়ে নির্মম। ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময় শেষে জয়ী দল এগিয়ে যাবে কোয়ার্টার ফাইনালে, আর পরাজিত দলের শেষ হবে বিশ্বকাপ যাত্রা। তাই এই ম্যাচে হয় মেসির শিরোপা ধরে রাখার অভিযান আরও এক ধাপ এগোবে, নয়তো সালাহর হাত ধরে আফ্রিকান ফুটবলে রচিত হবে নতুন ইতিহাস।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD