আর্জেন্টিনার সমর্থক হয়েও মুসলিম দেশ মিশরের জয় প্রার্থনা বর্ষার

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (মঙ্গলবার, ৭ জুলাই) মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। বহুল আলোচিত এই ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বর্ষা।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত বর্ষা। তবে ম্যাচের আগে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন। Argentina vs Egypt.’
এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মুসলিম দেশ হিসেবে মিশরের প্রতি সমর্থন জানানোর বিষয়টিকে বর্ষার ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছেন এবং তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থকদের একটি অংশ প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিনের প্রিয় দলের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি নিয়ে। কেউ কেউ আবার মত দিয়েছেন, খেলাধুলাকে ধর্মীয় পরিচয়ের সঙ্গে না জড়ানোই ভালো।
তবে এ বিষয়ে বর্ষা পরবর্তীতে আর কোনো ব্যাখ্যা বা অতিরিক্ত মন্তব্য করেননি।
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।








