Logo

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি গৌতম

profile picture
বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৮
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি গৌতম
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যারিয়ারে যুক্ত হলো গুরুত্বপূর্ণ এক অর্জন। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রী বিভাগে এই সম্মাননা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে গ্রহণ করেন ইয়ামি।

বিজ্ঞাপন

পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তিনি জানান, ক্যারিয়ারের এই বিশেষ মুহূর্তের গুরুত্ব এখনো পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন।

ইয়ামি বলেন, ‘আমি এখনো মুহূর্তটি নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করছি। যেকোনো শিল্পীর জন্য, যিনি সারাজীবন ধরে কাজ করে যাচ্ছেন, এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আর যারা স্বপ্ন নিয়ে এই মায়ানগরীতে আসেন, তাদের সবার পক্ষ থেকেই আমি কথাটা বলছি। জীবন আপনার জন্য কখন কী জমা করে রেখেছে, তা কেউ আগে থেকে বলতে পারে না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ক্যারিয়ারে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আপনি কেবল সততা দিয়ে পরিশ্রম করে যান, ভালো কাজ করে যান; কোনো না কোনো দিন তার প্রতিফলন ঘটবেই। আমি ক্যারিয়ারে কতদূর পৌঁছাতে পেরেছি, তা আমার জানা নেই। তবে আমার এই যাত্রায় এখনো অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কাজ করা বাকি আছে। এমন একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে এমন বিশাল সম্মান পাওয়া সত্যিই অত্যন্ত গর্বের বিষয়।’

বিজ্ঞাপন

আদিত্য সুহাস জাম্বালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদিত্য ধর, মোনাল থাক্কার ও অর্জুন ধাওয়ান।

ছবিতে ইয়ামি গৌতমের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব ততোয়াদী, অরুণ গোভিল ও কিরণ কর্মকার।

‘আর্টিকেল ৩৭০’-এ অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি পাওয়ায় ইয়ামি গৌতমের অভিনয়জীবনে যুক্ত হলো নতুন একটি উল্লেখযোগ্য অধ্যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD