বাংলাদেশও একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে: সাফা কবির

প্রিয় দল ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ায় মন খারাপ অভিনেত্রী সাফা কবিরের। তবে সেই হতাশার মাঝেও তিনি প্রকাশ করেছেন আরও বড় একটি স্বপ্ন—একদিন ফিফা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে খেলতে দেখার। সেই দিন গ্যালারিতে দাঁড়িয়ে লাল-সবুজের পতাকা হাতে নিজের দেশকে সমর্থন জানাতে চান বলেও জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচ উপভোগ করেন সাফা কবির। খেলা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা অবস্থায় হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দেখা যায়।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ে আরও একটি স্বপ্ন আছে—একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে। তখন আমি এখানেই দাঁড়িয়ে গর্বের সঙ্গে নিজের দেশের পতাকা উড়িয়ে বাংলাদেশকে সমর্থন করব।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে প্রিয় দলের জন্য ম্যাচের ফল সুখকর হয়নি। নকআউট পর্বের লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফলে গ্যালারিতে বসে প্রিয় দলের বিদায়ও প্রত্যক্ষ করতে হয় অভিনেত্রীকে।
ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন সাফা কবির। সেখানে তাকে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা জড়িয়ে কিছুটা বিষণ্ন মুখে হেঁটে যেতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘এই মুহূর্তে সত্যিই মন ভালো নেই। খুবই কষ্ট লাগছে। তবে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আবার আসব।’
ভিডিওটির ক্যাপশনেও একটি ভাঙা হৃদয়ের ইমোজির সঙ্গে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম।’ তার এই বার্তায় একদিকে যেমন প্রিয় দলের বিদায়ের বেদনা ফুটে উঠেছে, অন্যদিকে বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদের কথাও প্রকাশ পেয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাফা কবিরের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার দেশের ফুটবল নিয়ে দেখা স্বপ্নকে সাধুবাদ জানিয়েছেন। আবার ব্রাজিলের বিদায়ে সমবেদনা জানিয়ে মন্তব্যও করেছেন অসংখ্য ভক্ত।
উল্লেখ্য, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই ফলের মধ্য দিয়ে শিরোপাপ্রত্যাশী দলটির বিশ্বকাপ অভিযান শেষ হলেও বাংলাদেশের অনেক সমর্থকের মতো সাফা কবিরও ভবিষ্যতের জন্য নতুন আশার বার্তা দিয়েছেন—একদিন বিশ্বকাপের আসরে লাল-সবুজের প্রতিনিধিত্ব দেখার স্বপ্ন।








