Logo

আর্জেন্টিনা ও মিশরের লড়াই, মেসি–সালাহ দ্বৈরথে কার পাল্লা ভারী?

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১৫:০৩
আর্জেন্টিনা ও মিশরের লড়াই, মেসি–সালাহ দ্বৈরথে কার পাল্লা ভারী?
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের লড়াই ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে দুই তারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহকে ঘিরে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একে অপরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন এই দুই ফুটবল মহাতারকা। তবে ক্লাব ফুটবলে এর আগে দুবার মুখোমুখি হয়েছেন তারা।

বিজ্ঞাপন

প্রথম দেখা হয় ২০১৫ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। তখন মেসি খেলতেন বার্সেলোনার হয়ে, আর সালাহ ছিলেন ইতালিয়ান ক্লাব রোমার ফুটবলার। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও দুজনের কেউই গোলের দেখা পাননি। সেই মৌসুমে অবশ্য মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে নিয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চার বছর পর ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আবারও মুখোমুখি হয় দুই দল। প্রথম লেগে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা ৩-০ গোলে জয় পায়, যেখানে জোড়া গোল করেন মেসি। তবে অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে ৪-০ গোলের অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে লিভারপুল। ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে পারেননি সালাহ। পরে লিভারপুলই শিরোপা জিতে নেয়।

বিজ্ঞাপন

এবার বিশ্বকাপের শেষ ষোলোতে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে একে অপরের প্রতিপক্ষ হচ্ছেন মেসি ও সালাহ। নকআউট পর্বে দলকে তুলতে দুজনই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয়ে গোল করেন মেসি। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল না করলেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন সালাহ এবং টাইব্রেকারে সফলভাবে নিজের শট জালে পাঠান। সেই জয়ের মধ্য দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় মিশর।

এই লড়াই বিশ্বকাপে তাদের প্রথম, আবার শেষ দেখাও হতে পারে। ৩৯ বছর বয়সী মেসির ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। তবে চলতি আসরে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন; চার ম্যাচে করেছেন সাত গোল। অন্যদিকে সদ্য ৩৪ বছরে পা রাখা সালাহ পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি না, সেটিও এখনও অনিশ্চিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে সালাহ বলেন, এটি হয়তো কয়েকজন কিংবদন্তি ফুটবলারের শেষ বিশ্বকাপ হতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। দেশের হয়ে ইতিহাস গড়ার অনুভূতিকে তিনি নিজের জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা একটাই—বিশ্বকাপের প্রথম মেসি-সালাহ দ্বৈরথে শেষ পর্যন্ত হাসবে কার দল, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি ইতিহাস গড়তে মরিয়া মিশর।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD