Logo

শেষ ষোলোয় কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে তৈরি কলম্বিয়া

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ২১:০৯
শেষ ষোলোয় কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে তৈরি কলম্বিয়া
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে দুর্দান্ত রক্ষণভাগের পারফরম্যান্সে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া। গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করা লাতিন আমেরিকার দলটি এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে প্রস্তুত। বাংলাদেশ সময় ৮ জুলাই রাত ২টায় কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ।

বিজ্ঞাপন

বিশ্বকাপে এর আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার পর এবার তৃতীয় সহ-আয়োজক দেশ কানাডায় মাঠে নামছে কলম্বিয়া। ভিন্ন ভিন্ন আবহাওয়া, মাঠ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাকেই দলের অন্যতম বড় শক্তি হিসেবে দেখছেন প্রধান কোচ নেস্তর লরেন্সো।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৬০ বছর বয়সী এই কোচ বলেন, তার দলে এমন অনেক বহুমুখী প্রতিভাসম্পন্ন ফুটবলার রয়েছেন, যারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন ও কৌশল দ্রুত বদলে নিতে সক্ষম। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও কৌশলগত প্রস্তুতির প্রতিও তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না লরেন্সো। তার মতে, সুইস দলটি অত্যন্ত সংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ। তাদের দলে কাতার বিশ্বকাপে খেলা অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি ‘আ’-তে খেলা বেশ কয়েকজন তারকা রয়েছেন। ফলে ম্যাচটি যে কঠিন হবে, সে বিষয়ে সতর্ক কলম্বিয়ার কোচ।

তিন দেশে বিশ্বকাপ আয়োজনের কারণে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে দীর্ঘ ভ্রমণ করতে হচ্ছে দলগুলোকে। লরেন্সোর মতে, এই ভ্রমণ ও বারবার আবহাওয়া পরিবর্তনের কারণে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। উচ্চতা, তাপমাত্রা ও আর্দ্রতার ভিন্নতার মধ্যেও প্রতিদিন নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD